অদ্য ১০ই জুন ২০২৬ রোজ বুধবার সকাল ৯ ঘটিকায় আর্ত-মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা হীড বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম-একটি চাকুরির মেলার আয়োজন করা হয়। পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে ও হীড বাংলাদেশের অধীনে পরিচালিত রেইজ প্রজেক্ট এই মেলার আয়োজন করে। এই মেলার উদ্দেশ্য হল সুবিধা বঞ্চিত তরুন উদ্দ্যোক্তাদের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহ্ মোহাম্মদ মাহ্বুব, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সমাজ সেবা অধিদপ্তর।
উপস্থিত ছিল দেশসেরা ১৭টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান, ১০টি সমমনা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও রেইজ প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত ৪ শতাধিক চাকুরিপ্রার্থী। উক্ত চাকুরি প্রার্থীরা মোট ৬২২টি সিভি জমা দেন। চাকুরীদাতা প্রতিষ্ঠানগুলো এই সিভিগুলো যাচাই বাছাই করে ও ইন্টারভিউ নিয়ে মোট ২৩৪ জন বেকার তরুন/তরুনীকে তাৎক্ষণিক চাকুরি প্রদান করে এছাড়াও আরো অনেক চাকুরিপ্রত্যশীর কাছ থেকে চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো রিভির জন্য সিভি সংগ্রহ করে যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান তৈরীর পথকে সুগম করবে।










