মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান
গত ২ মে ২০২৬ তারিখে দাকোপের চালনা পৌরসভা অডিটোরিয়ামে হীড বাংলাদেশ-এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এককালীন শিক্ষাবৃত্তি হিসেবে ১৮২ জন শিক্ষার্থীর মাঝে মোট ৭,৫৫,০০০ টাকা এবং উচ্চশিক্ষা বৃত্তি হিসেবে ২৭ জন শিক্ষার্থীর মাঝে ২,১৫,০০০ টাকা প্রদান করা হয়। সর্বমোট ২০৯ জন শিক্ষার্থীর জন্য ৯,৭০,০০০ টাকার বৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য খুলনা-০১, আলহাজ্ব আমীর এজাজ খান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বোরহান উদ্দীন মিঠু, উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ-এর সম্মানিত নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন মহোদয়।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে হীড কালচারাল টিমের পরিবেশনায় মাদক সচেতনতা বিষয়ক পটগান পরিবেশিত হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান শেষে সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে তিলডাঙ্গা শাখা অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে এ ধরনের মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।







